Posts

মাল্টিভিটামিন হার্বোপ্লেক্স

Image
  হার্বোপ্লেক্স ইউনানি ফর্মুলারীর একটি মাল্টিভিটামিন এবং নেপচুন ল্যাবরেটরীজ লি: এর একটি ঔষধ। এটি আমাদের দেহে ভিটামিন ও মিনারেলস এর ঘাটতি পূরণ করে।  হার্বোপ্লেক্স এর কার্যকারিতা : ১. সাধারণ দূর্বলতা দূর করে।  ২. প্রধান অঙ্গসমূহের দূর্বলতা দূর করে।  ৩. মানসিক অবসাদ দূর করে।  ৪. ক্লান্তি দূর করে। ৫. সহজাত দেহশক্তির অভাব দূর করে।  ৬. রোগ প্রবণতা দূর করে।  ৭. লিভারকে সুরক্ষা করে। ৮. গর্ভাবস্থায় রক্তস্বল্পতা দূর করে।  ৯. রুচি বৃদ্ধি করে।  ১০. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।  ১১. বিষন্নতা প্রতিরোধ করে। ১২. হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে।  ১৩. স্নায়ু ও পেশির বলবর্ধক হিসেবে কাজ করে।  ১৪. ব্রেন ডেভেলপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  ১৫. হার্বোপ্লেক্স মানসিক সচেতনতা বৃদ্ধি করে।  ১৬. ভিটামিন বি এর অভাবজনিত রোগ দূর করে।  ১৭. মানসিক দক্ষতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  ১৮. অপুষ্টি থেকে দেহকে রক্ষা করে এবং প্রফুল্লতা আনয়ন করে। সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক : ২ চামিচ করে দিনে ১-২ বার অপ্রাপ্ত বয়স্ক : ১ চামিচ করে দিনে ১-২ বা...

জ্বর এর ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা

Image
  জ্বর হলো যেকোনো রোগের প্রাথমিক বা পূর্ব লক্ষণ। প্রাথমিক যেকোনো প্রদাহ বা রোগ সংক্রমণে পূর্ব লক্ষণ  হিসেবে জ্বর প্রকাশ পায়। আবার মারাত্মক রোগের লক্ষণ হিসেবে জ্বর প্রকাশ পায়। সংক্রমণ অনুযায়ী জ্বরের ভিন্নতা রয়েছে। যথা: সর্দি জ্বর, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, কালা জ্বর এবং যকৃত-প্লিহা-ফুসফুস সংযুক্ত জ্বর ইত্যাদি।  জ্বরের জন্য একক ভেষজ বেশ কার্যকরী। একটা সময় তো মানুষ বিভিন্ন রোগের জন্য একক ভেষজ গ্রহণ করতো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির অংশ হিসেবে মানুষ এখন বাজারজাত বিভিন্ন পেটেন্ট ঔষধ গ্রহণ করে। তবে অন্যতম কারণ হলো- ভেষজগুণ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা আগের মানুষের চেয়ে অনেক কম। ভেষজ উদ্ভিদও এখন সব সময় হাতের নাগালে পাওয়া যায় না। * জ্বরের একক ভেষজ হলো- কাসনি বীজ ও মূল, গুলঞ্চ, পারুল ছাল, শালপাণি, শোধিত মিঠাবিষ, গোল মরিচ, পিপুল ইত্যাদি।  * জ্বরের বাজারজাত ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ হলো- ফেভনিল, হ্যানপি, এন্টিফেভ ( হামদর্দ ল্যাবরেটরীজ)  অমৃতারিষ্ট, সর্বজ্বর বটী, সাধনা পাচন ( সাধনা ঔষধালয়) ( বর্ণিত একক ও বাজারজাত ঔষধ অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়...

Leukorrhea বা সাদাস্রাব এর ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা :

Image
  Leukorrhea বা সাদাস্রাব এর ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা : Leukorrhea বা সাদাস্রাব মেয়েদের একটি কমন রোগ। এটি প্রায় মেয়েরই হয়ে থাকে। এটি জীবাণুঘটিত রোগ। তবে আনুষঙ্গিক অনেক কারণ রয়েছে। দীর্ঘমেয়াদি হলে এ রোগ অনেক সময় বন্ধাত্বের সৃষ্টি করে। এ রোগে মেয়েদের স্বাস্থ্য ভেঙ্গে পড়ে এবং অকালেই শারীরিক সৌন্দর্য হারিয়ে কঙ্কালসার হয়ে পড়ে। যোনিদেশে জ্বালা,  বেদনা, চুলকানি, ভারবোধ ইত্যাদি উপসর্গ থাকে। আবার অনেক ক্ষেত্রে পাতলা গরম পানির মতো গড়িয়ে পড়ে, কোন জ্বালা-যন্ত্রণা থাকে না, তবে স্বাস্থ্যহানি ঘটে। অনেক সময় কাপড়ে দাগ লেগে যায়, দুর্গন্ধ থাকে, অত্যন্ত হাজাকর পরিস্থিতি তৈরি হয়। Leukorrhea বা সাদাস্রাবের কার্যকরী আয়ুর্বেদিক ঔষধ হলো পত্রাঙ্গাসব। নিয়মিত কিছুদিন সেবনে অবশ্যই এ রোগ থেকে মুক্তি পাবে। সাদাস্রাব জনিত জরায়ুর দুর্বলতা, সন্তান উৎপাদনে অক্ষমতা, অকাল গর্ভপাত ইত্যাদি উপসর্গ বা রোগ লক্ষণে সফূফ সুপারিপাক খুবই কার্যকরী। সাদাস্রাব জনিত কারণে অনিয়মিত মাসিক ও জরায়ুর প্রদাহে মাজুন শুহাগশুঁঠ বহুল ব্যবহৃত একটি কার্যকরী ঔষধ। এছাড়াও সাদাস্রাবের আরো অনেক ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ রয়েছে। মো: আশ...

চুলপাকা ও চুলপড়া রোধে মহাভৃঙ্গরাজ তেল

Image
 ইউনানি - আয়ুর্বেদিক মতে, চুলপাকা ও চুলপড়া রোধে একমাত্র তেল মহাভৃঙ্গরাজ তেল। এই তেলের উপাদান তিল তেল চুলপাকা রোধে কাজ করে এবং ভৃঙ্গরাজ চুলপড়া রোধে কাজ করে। তাছাড়া অন্যান্য অনেক উপাদান রয়েছে যা ত্বক, লিভার, পাকস্থলী, প্লিহা ও কিডনি রোগে কাজ করে। আসলে যেসব কারণে চুল পড়তে পারে তার সবগুলো উপাদানই এই তেলে রয়েছে।  প্রধান উপাদান: ১. তিল তেল ২. সুধৌত ভৃঙ্গরাজ রস ৩. লোধছাল ৪. রক্তচন্দন  ৫. গেরীমাটি ৬. বেড়েলামূল ৭. হরিদ্রা  ৮. নাগেশ্বর ৯. প্রিয়ংশু ১০. প্রপৌন্ডরীক ১১. শ্যামলতা ইত্যাদি।  প্রয়োগ ক্ষেত্র: ১. শিররোগ বা মাথা ব্যথা ২. অকালে চুলপাকা  ৩. চুলপড়া ৪. অনিদ্রা  ৫. খুশকি ও ৬. টাকরোগে উপকারী।  এছাড়াও কর্ণ ও চক্ষুরোগে নস্যরূপে ব্যবহার করলে উপকার হয়। ব্যবহার বিধি: দৈনিক ২/৩ বার মাথায় ব্যবহার্য।

অরুচির আয়ুর্বেদিক চিকিৎসা

Image
  অরুচি বলতে আমরা সাধারণত বুঝি - খেতে মন না চাওয়া বা খেতে ভালো না লাগা। এ রোগটির সাথে গ্রহণী, অম্লোদগার, , অগ্নিমান্দ্য, বদহজম, পেটফাঁপা, অল্পাহারে পেটভার হওয়া ইত্যাদি উদরপীড়ার একটা যোগসূত্র রয়েছে।  এ রোগের আয়ুর্বেদিক ঔষধ হলো : ১. ভাস্কর লবন ২. অষ্টাঙ্গ লবন ৩. ভুবনেশ্বর রস ৪. শুভ্রপর্পটি ৫. বজ্রক্ষার ৬. শুলান্তক যোগ ৭. হরিতকী খন্ড ৮. অবিপত্তিকর চূর্ণ  গ্রহণী, অগ্নিমান্দ্য,  বদহজম, অরুচি, অল্পাহারে পেটভার হওয়া ইত্যাদি উপসর্গে অষ্টাঙ্গ লবন এবং  পেটে বায়ু সঞ্চয়,  অম্লোদ্গার,  আজীর্ণ হেতু পেট  ব্যথা ইত্যাদি উপসর্গে ভাস্কর লবন অত্যন্ত উপকারী।  আজীর্ণ ও উদরাময়ে ভুবনেশ্বর রস, বদহজম ও পেট ফাঁপা রোগে শুভ্রপর্পটি এবং বদহজম, পেটফাঁপা ও তা হেতু মুত্রকৃচ্ছতা রোগে বজ্রক্ষার উপকারী।  উদরপীড়ায় সৃষ্ট যেকোনো শুল ব্যথায় শুলান্তক যোগ উপকারী। আহারাদির ফলে সৃষ্ট পিত্ত শুল পীড়ায়  হরীতকী খন্ড এবং পাকস্থলীর বিদগ্ধ পিত্ত ও সঞ্চিত  মল নিঃসরণের দ্বারা পিত্ত শুলের কারণকে নষ্ট করতে  অবিপত্তিকর চূর্ণ উপকারী।